বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতির প্রতিবাদে বিক্ষোভ করেছে সাতকানিয়া উপজেলা যুবলীগ।
রবিবার উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলি উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম।
সিনিয়র যুগ্ন আহবায়ক হারেজ মোহাম্মদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন
পৌরসভা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল, আরফাতুল্লাহ, মো. রাসেল, আরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর মো. আলী, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতিও পৌর ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি মো. কামাল উদদীন, আবুল হোসেন মনু, আব্দুর রহিম জয়, আব্দুল হালিম, তোফায়েল আহমদ, শফিউল হক পলাশ, বোরহান, আবুল ফয়েজ, জুয়েল, শাহ আলম, মিজানুর রহমান, মন্জুর, তৌফিকুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মো,:ইদ্রিস, কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আ ন ম ফরহাদুল আলম বলেন, জামায়াত শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে যুবলীগ আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে এবং পরাজিত শক্তিকে নস্যাৎ করেই যুবলীগ ঘরে ফিরবে।
সভাপতির বক্তব্যে আ ন ম সেলিম চৌধুরী বলেন, এই জনপদের সকল দুর্দশায় এমপি নদভীর নেতৃত্বে যুবলীগ সবসময় মাঠে ছিল এবারেও কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে নদভীর নেতৃত্বে সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগ সবসময় রাজপথে থেকেই জ্বালাও পোড়াও কর্মসূচিকে শক্তহাতে দমন করবে।