পটিয়া প্রতিনিধি
পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খিল্লাপাড়া দেলোয়ার মেম্বারের বাড়িতে শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় মিজানুর রহমানের বসত ঘর। তাদেরকে সহায়তা করতে রবিবার বিকেলে ছুটে গেলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এসময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেন। শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মিজানুর রহমানের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে কম্বল, শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি সমাজের বিত্তবানদের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মাস্টার আবুল কালাম, দেলোয়ার হোসেন মেম্বার, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, রবিন উদ্দিন, আশিক, আতিক হাসান, ইসমাইল প্রমুখ