সাতকানিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মেহফিল রেস্তোরার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— সিরাজগঞ্জ সদরের কালিয়াকান্দা পাড়ার আছের আলীর ছেলে মো. মুসা ও পিরোজপুর জেলার নাজিরপুর রুহিতলা বুনিয়া এলাকার বেলায়াত খানের ছেলে জেলাল খান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।