সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি আক্কাস, সাধারণ সম্পাদক জাহেদ

আগামী দুই বছরের জন্য সাতকানিয়া সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকলের সম্মতিক্রমে সাতকানিয়া সাংবাদিক ফোরামের কমিটিতে দৈনিক সকালের সময়ের প্রতিনিধি ও চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও প্রকাশক সৈয়দ আক্কাস উদ্দীনকে পুনরায় সভাপতি ও প্রবাসীর দিগন্তের প্রতিনিধি ও চট্টগ্রাম সংবাদের সাব-এডিটর মোঃ জাহেদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার পর সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দীন বলেন, সাতকানিয়ায় মূলধারার সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলার একটি প্লাটফর্ম হিসেবেই আমরা কাজ করবো। আমরা সংবাদকর্মীদের সমস্যা নিয়ে এই জনপদে ঐক্যমতের কণ্ঠস্বর হতে চাই। এ উপজেলায় সাতকানিয়া প্রেসক্লাবের সহযোগী সংগঠন হিসেবেই কাজ করবে সাংবাদিক ফোরাম।

নবনির্বাচিত সাতকানিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম বলেন, মফস্বলে বা মাঠপর্যায়ে কাজ করা সংবাদকর্মীরা বেশ সমস্যার শিকার হয়। সাতকানিয়া সাংবাদিক ফোরাম এই জনপদের সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করবে।

উল্লেখ্য, সাতকানিয়ায় পেশাদার সংবাদকর্মীদের দুইটি প্লাটফর্ম রয়েছে। একটি সাতকানিয়া প্রেসক্লাব এবং অপরটি সাতকানিয়া সাংবাদিক ফোরাম।

গত ১৩ আগস্ট সাতকানিয়া প্রেসক্লাবের পঞ্চবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহফুজ-উন নবী খোকন সভাপতি, মো. জাহেদ হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এরপর সোমবার (২০ ফেব্রুয়ারি ২০২৩) সকলের সম্মতিক্রমে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হলো।

মন্তব্য করুন

Your email address will not be published.