চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সরকারি কর্মচারী সমিতির পক্ষে শহীদ দিবসে সভাপতি এম এ হাসানের শ্রদ্ধা

সৈয়দ আককাস উদদীন

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সরকারি কর্মচারী সমিতি, চট্টগ্রাম কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিজেএম আদালতের সম্মূখে শহীদ মিনারে সকাল সাড়ে ৯টায় সমিতির সভাপতি এম এ হাসানের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাজ্জাদুর রহমান, মেহদী আল শামীম, সহ-সভাপতি বিধান ঘোষ, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, অর্থ সম্পাদক জাহিদুল আলম চৌধুরী, সদস্য রানা সিংহ, আবদুল আলী, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইয়াসিন, ছোটন বড়ুয়া প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.