পটিয়ায় স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেবা সপ্তাহ ও প্রদর্শনী

পটিয়া প্রতিনিধি

“স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ ” শীর্ষক প্রতিপাদ্যের ভিত্তিতে পটিয়া উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারী (শনিবার) সকালে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ সামশুল হক চৌধুরী এম.পি।

পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ জপু চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, ইউপি চেয়ারম্যান সরোজ সেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এম.পি বলেন, স্মার্ট বাংলাদেশ ও স্বনির্ভর জাতি গঠনে খামারিদের ভূমিকা অপরিসীম। আমাদের খাদ্যের অন্যতম একটি অংশ হল মাংস যাহা খামারীরা উৎপাদন করে থাকেন। সারা বিশ্বে ছাগলের মাংস উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয়। এছাড়া গরু ও মহিষ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ঈদ কোরবানে আমদানি পশুর উপর নির্ভর করতে হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে খামারিদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে দেশে খাদ্যের স্বাভাবিক যোগান ধরে রেখেছেন। এখন স্মার্ট বাংলাদেশের স্মার্ট খামারী হতে হলে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে উৎপাদনও বৃদ্ধি পাবে। বিপুল সংখ্যক খামারী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সকাল থেকে অংশগ্রহণ করেন। সভায় মোট ৬টি ক্যাটাগরীতে অংশগ্রহণকারী খামারীদের পুরষ্কার প্রদান করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.