চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পেয়েছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান। বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় এবং মাদক নির্মূল ও উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করে দক্ষতার সঙ্গে কাজ করায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, বারবার শ্রেষ্ঠত্ব দিনদিন বাড়িয়ে দিচ্ছে। সাতকানিয়া ও লোহাগাড়ার সম্মানে কাজ করে আমি এ সম্মাননার সম্মান রাখবো।
উল্লেখ্য শিবলী নোমান সাতকানিয়া লোহাগাড়ায় যোগদানের পর থেকে আইনশৃংখলার আমূল পরিবর্তন হয়েছে যা দেশের শীর্ষ গনমাধ্যমে বেশ কয়েকবার ধারাবাহিক সংবাদ পরিবেশিত হয়েছিল। বিশেষ করে মাদকও চোরাচালান ওয়ারেন্ট তামিলে ভূমিকা রয়েছে প্রশংসনীয়।