পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় গাছের সাথে ঝুলন্ত অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) উপজেলার কচুয়াই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রেললাইনের পাশে একটি মেহগনি গাছ থেকে লাশটি উদ্ধার করেছেন পটিয়া থানা পুলিশ। নিহত যুবকের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
স্থানীয় রবিউল ইসলাম জানান, জুমার নামাজের আগে একজন যুবক রেললাইনের পাশে একটি মেহগনি গাছে উঠে আত্নহত্যা করতে দেখে আমরা কয়েকজন দৌড়ে যেতে যেতে সে রশি গলায় দিয়ে গাছের সাথে ঝুলে পড়ে। তখন সাথে সাথে আমরা পটিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। তবে এ যুবককে এলাকায় কখনো কেউ আগ দেখেননি বলে জানিয়েছেন স্হানীয়রা।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, দুপুর ১.৪০ মিনিটের দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখতে পাই এক যুবক গাছের সাথে ঝুলে আত্নহত্যা করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরনের একটি পেন্ট ও গেঞ্জি ছিল।