সাতকানিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে তরুণীর আত্মহত্যা

সাতকানিয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এসে বিষপানে আত্মহত্যা করেছেন রনি আক্তার নামে এক তরুণী। সোমবার রাতে উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে।

রনি আক্তার পেকুয়ার টইটং ইউনিয়নের ধলিয়া ঘাটা দেলোয়ার পাড়ার জাকের হোসেনের মেয়ে।

জানা গেছে, সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভী পাড়ার সাব্বির আহমদের ছেলে আমিনুলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পেকুয়ার ওই তরুণীর। বিয়ে নিয়ে তালবাহানা করায় সোমবার রাত ১০টার দিকে ওই তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। সেখানে আমিনুলের বোন ও তার স্বামীর সঙ্গে কথা হয় ওই তরুণীর। এর কোন একপর্যায়ে ওই তরুণী বিষপান করে। অসুস্থ অবস্থায় তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সেখানে তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসে ক্ষোভের বসে বিষপান করে। তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.