লোহাগাড়ায় পাহাড়ি এলাকায় মিললো নিখোঁজ প্রবাসীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ায় নিখোঁজের ১৪দিন পর এক প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মাটি চাপা অবস্থায় উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পহরচান্দা ছোট ধলিবিলা (হাসনা ভিটা) পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম মনসুর আলম লেদু (২৬)। তিনি একই ইউনিয়নের নয়াপাড়ার ফয়েজ আহমদের পুত্র। তিনি দুই সন্তানের জনক।

এ ঘটনায় নিহতের স্ত্রী, শ্বাশুড়ি ও তার শ্যালিকাকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রিনা আকতার (২৩), তার মা সায়রা বেগম (৫৫) এবং রিনার বোন রুম্মান আকতার (১৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে মনচুর আলম লেদু দেশে আসেন। পরের দিন ১ মার্চ তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার বোন বুলবুল আকতার লোহাগাড়া থানায় একটি অপরহণ মামলা করেন। মামলাটি তদন্ত শুরু ক্লু বের করে পুলিশ।

নিহতের আত্মীয় মোঃ ফোরকান জানান, লেদু দুবাই প্রবাসী। তার শ্বশুরের পরিবারের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। তার শ্যালিকার সাথে সম্পর্ক ছিল। আমরা এ হত্যাকান্ডের বিচার কামনা করছি।

পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানিক জানান, এ ঘটনাটি মর্মান্তিক। মনসুর আলী রেমিট্যান্স যোদ্ধা ও দুবাই প্রবাসী। নিখোঁজের আগের দিন আমার সাথে দেখা হয়েছিল। তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সকলের বিচার কামনা করছি।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুুহাম্মদ আতিকুর রহমান জানান, দুবাই প্রবাসী, রেমিট্যান্স যোদ্ধা মনসুর আলম লেদু নিখোঁজের ঘটনায় তার বোন বুলবুল আকতার একটি অপরহণ মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে ক্লু বের করে আমরা পহরচান্দা ছোট ধলিবিলা (হাসনা ভিটা) পাহাড়ি এলাকা থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা আকতার, শ্বাশুড়ি সায়রা বেগম, শ্যালিকা রুম্মান আকতারকে আটক করা হয়।

প্রাথমিকভাবে আমরা ধারণ করছি এটা পরকীয়ার কারণে হয়েছে। যেহেতু অনেকদিন ধরে তার শ্যালিকার সাথে সম্পর্ক ছিল। এ ঘটনার জোর তদন্ত চলছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

Your email address will not be published.