র‍্যাব নিয়ে অভিযানে এসিল্যান্ড, একদিনে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের সাতকানিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ মার্চ) সাতকানিয়া পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, অননুমোদিত ওষুধ, ফিজিশিয়ান্স স্যাম্পল ইত্যাদি বিক্রয়ের অপরাধে লোকসভা ফার্মেসিকে ১০ হাজার টাকা, ফাহিম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা, মুহাম্মদীয়া ফার্মেসিকে ৩০ হাজার টাকা, হাসান মেডিকেলকে ২০ হাজার টাকা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও বিপণনের অপরাধে ফুড ফেয়ার হোটেলকে ৩০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় চারটি মুদি দোকানকে ১৭ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

মন্তব্য করুন

Your email address will not be published.