২৫ শে মার্চ কালোরাত ও গণহত্যা দিবসে প্রদীপ প্রজ্জলন করে শহীদদের স্মরণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ হাতে অংশ নেন বিভিন্নদ প্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতকানিয়া উপজেলার এসিল্যান্ড আরাফাত সিদ্দিকী, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, ওসি ইয়াসির আরাফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, প্রাণীসম্পদ কর্মকর্তা আবুল কালাম, যুবলীগ নেতা কামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।