চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাতকানিয়ার খাগরিয়ার খাদেমুল ইসলাম। তার বিস্তারিত জানা না গেলেও বাবার নাম মৃত আমিনুল ইসলাম বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
এদিকে তিনি মনোনয়নপত্রে ঠিকানা হিসেবে ব্যবহার করেছেন কোতোয়ালীর কাজী নজরুল ইসলাম সড়কের এনডিসি রয়েল হাইটস ভবন।
এছাড়াও আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ, অন্য তিন রাজনৈতিক দলের তিনজন ও স্বতন্ত্রে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আরও একজন।