সাতকানিয়ায় নির্মাণাধীন বাড়ির দেয়ালে প্লাস্টারের কাজ করার সময় পড়ে গিয়ে মেহেদী হাসান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেদী ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাইয়ার খিল নয়াপাড়ার মেহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া পাড়া এলাকার আয়ুব সওদাগারের নির্মাণাধীন একতলা পাকা বাড়ীর দেয়ালে প্লাষ্টারের কাজ করার সময় মেহেদী হাসান হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য উপজেলার কেরানীহাট এলাকার আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনরা হাসপাতালে থেকে তার লাশ ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকার নানা বাড়ীতে নিয়ে যান।
ছদাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।