দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে দুটি অটোরিকশা ও আড়াই হাজার পিস ইয়াবা। শনিবার রাতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই প্রবীন দেব সঙ্গীয় অফিসারসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে সাতকানিয়া থানাধীন ১০ নম্বর কেঁওচিয়া ইউপিস্থ লালপুল এবং পাঠানীপুল এর মাঝখানে এনবিএম ব্রিক ফিল্ডের সামনে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াইশ ৩ নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৫) ও খাগরিয়ার মৈশামুড়া আলী আহম্মদের ছেলে মো. দেলোয়ার হোসেন থেকে দুই হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা করে তাদের ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে এসআই মো. খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় রাত্রিকালীন সিয়েরা-১৫ ডিউটি করাকালীন সময়ে সাতকানিয়া থানাধীন ঢেমশা ইউপিস্থ উত্তর ঢেমশা সাকিনের মাইজপাড়া কালা মিয়া সওদাগরের বাড়ীর সামনে রাস্তার উপর থেকে দুটি চোরাই অটোরিক্সাসহ চোর চরখাগরিয়া এলাকার মৃত আমির বক্সের ছেলে মো. রাসেল(৩২) ও একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে আব্দুল মজিদ(১৯), পূর্ব দোহাজারী খিল্লা পাড়া এলাকার আবু সাদেকের মো. তারেককে (১৯) গ্রেপ্তার করে।
এছাড়া এএসআই মো. নিজাম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর মামলার আসামি পৌরসভা সাম চৌধুরী পাড়ার বাদশা মিয়া সওদাগরের ছেলে ফারুক প্রঃ ওমর ফারুককে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।