কাঞ্চনা এওচিয়ায় ভ্রাম্যমাণ আদালত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ায় মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে সাত প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের লতাপীর বাজার, ফুলতলা বাজার ও এঁওচিয়া ইউনিয়নের এঁওচিয়ার টেক এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, মূল্য তালিকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এসব প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে ধ্বংস করে তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.