বাঁশখালীতে ইয়াবাসহ গ্রেফতার ৩

বাঁশখালীর চাম্বল ইউনিয়ন থেকে দশ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, শাহজাহান শাহীন (৩১), মো. বাবুল (৪০) ও নুরুল আলম (৪৭)।

বুধবার (৩ মে) সকালে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়ক চাম্বল ছড়ার ব্রিজের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ (বুধবার) সকালে বাঁশখালী থানার চাম্বল ইউনিয়নের পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়ক চাম্বল ছড়ার ব্রিজের এলাকায় অভিযান চালানো হয়।

এসময় তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের সঙ্গে থাকা দশ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.