সাতকানিয়া পৌরসদরের ভোয়ালিয়া পাড়ায় টাকার লোভ দেখিয়ে ১১ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটায় স্থানীয় শাহাবুদ্দিন চৌধুরী বাবলা (৪৫)। পৌরসদরের মাঝের মসজিদ এলাকায় তার একটি ঠুনকো দোকান রয়েছে।
অভিযুক্ত বাবলা ভোয়ালিয়া পাড়ার মৃত মোজহারুল হক চৌধুরীর ছেলে।
জানা গেছে, গত কয়েকদিন আগেও ১১ বছরের ওই শিশুকে বলাৎকারের চেষ্টা করে অভিযুক্ত বাবলা। সেদিন ব্যর্থ হয়ে আজ শুক্রবার তাকে জোরপূর্বক ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে। ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্তের বাড়ি ভাংচুর করেছে। এরআগেও ৬-৭ শিশুর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত। তবে স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় থানা পর্যন্ত গড়ায় নি। এবারও ঘটনাস্থলে পুলিশ তাকে অল্পের জন্য ধরতে পারেনি।
সাতাকনিয়া থানার এসআই দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে মামলা করছেন।