পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্রগ্রামের পটিয়ায় জুয়ার আসর থেকে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা এলাকা থেকে সংঘবদ্ধ এ জুয়াড়িদের আটক করে পটিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ঐ এলাকায় নিয়মিত টহল পুলিশের উপ-পরিদর্শক বিলাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে থানা মহিরা এলাকার গরু লুটা খালের পাড়ে সংঘবদ্ধ জুয়াড়ি নেতা শাহ আলমের পরিত্যক্ত একটি ঘর থেকে জুয়া খেলা অবস্থায় এলাকার চিহ্নিত তিন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরাঞ্জাম ও নগদ ৫ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃত জুয়াড়িরা হলেন, মোঃ নুরুল আকতার (৪২), আব্দুল ছত্তার (৫৫) ও মোঃ শাহ আলম(৩৬)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে শনিবার পটিয়া থানায় জুয়া আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে এর আগে, গত ১৭ মে রাতে অপর অভিযানে পটিয়া পৌর সদরের দফাদার কলোনির রেলওয়ের শফি সওদাগরের রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে দুই জন জুয়াড়িকে আটক করা হয়েছিল। এ সময় তাদের কাছ থেকে প্লেয়িং কার্ড, নগদ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নাজমুল হোসেনের পুত্র মোহাম্মদ আরিফ (৩৭), বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর গ্রামের সাতদরিয়া পাড়া এলাকার আলতাজ মিয়ার পুত্র মোহাম্মদ মোরশেদ (৩৩) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিমের পুত্র মো. সোহেল (২৮) ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা রিকশা গ্যারেজে নিয়মিত জুয়ার আসর চালিয়ে আসছিল।
এব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, পটিয়া থেকে মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, জুয়া সহ নানা ধরনের অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে আনতে আমরা বিশেষ ভাবে কাজ করছি। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা মহিরা এলাকার চিহ্নিত জুয়াড়িদের আটক করা হয়েছে। চলমান এ অভিযান জিরো টলারেন্স না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ পরিদর্শক।
আ ন ম সেলিম, পটিয়া, চট্টগ্রাম। ০১৮১৪৩৩৩০৭৮