সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের নতুন সভাপতি ইয়াছিন আরফাত ইরফান ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল শুক্রবার বিকালে এই দুই ছাত্রলীগ নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মফিজুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সংগঠন পরিচালনায় উভয় নেতৃবৃন্দের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
গত ২৯ মে ইয়াছিন আরফাত ইরফানকে সভাপতি ও মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।