পটিয়ায় ১০০ টাকার জন্য কিশোর খুনের মূল হোতা আটক

পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় ১০০ টাকার জন্য কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারুফ হোসেন (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদার পাড়া এলাকার মো. সেলিম উদ্দিনের পুত্র। মঙ্গলবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি টিম অভিযুক্ত মারুফকে তার খালার বাড়ি হাবিলাসদ্বীপ এলাকা হতে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানা । এদিকে, নিহত কিশোর মো: মাঈন উদ্দিন (১৮) উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাদার পাড়া এলাকার দিল মোহাম্মদের প্রথম পূত্র। সে এবারের সদ্য সমাপ্ত পটিয়া শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষা দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষার রেজাল্ট দেখা হবে তার। জানা যায়, মঙ্গলবার ( ৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের সাদার পাড়া এলাকার বাড়ির পূর্ব পাশে পুকুর পাড়ে কিশোর মাঈন উদ্দিনকে কিল ঘুষি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একই এলাকার সেলিম উদ্দীনের ছেলে মোঃ মারুফ হোসেন, তার ভাই মাহফুজ, মা মিনু আকতার ও দাদী মনোয়ারা বেগমকে দায়ী করছেন বাবা দিল মোহাম্মদ। নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০ টার দিকে মাঈন উদ্দিন ঘর থেকে বের হওয়ার পর মারুফ ও তার বড় ভাই মাহফুজ সহ তাকে পথরোধ করে এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। এসময় একপর্যায়ে মারুফ মাঈন উদ্দীনকে অন্ডকোষে লাথি দিলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পরে। খবর পেয়ে মাঈন উদ্দীনের বাবা মা ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে নিহিত কিশোর মাঈন উদ্দিনের লাশ চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাত দশটার সময় নামাজে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাপন করা হয়েছে বলে জানিয়েছেন বাবা দিল মোহাম্মদ। পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান , কিশোর মাঈন উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযুক্ত মারুফ হোসেনকে হাবিলাসদ্বীপ এলাকা হতে রাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদে সে স্বীকার করেছে মাঈন উদ্দিনকে কিল ঘুষি মারেন। নিহতের বাবা দিল মোহাম্মদ বাদী হয়ে থানার মামলা দায়ের করেছেন রাতেই। এ মামলায় একমাত্র আসামী মারুফ হোসেনকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন

Your email address will not be published.