বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর : জামালখান ওয়ার্ড ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নগরীর জামালখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রামাণ্যচিত্র ভাঙচুরের প্রতিবাদে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি চেরাগী পাহাড় মোড় থেকে নগরীর বিলিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ রূপ নেয়।

সমাবেশে জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অভি রায়’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলম আশিক এবং প্রধান বক্তা ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম। প্রধান অতিথি ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু এবং বিশেষ অতিথি ছিলেন নগর ছাত্রলীগের উপ-সম্পাদক মিনহাজুল আবেদীন সানি।

ইমরান আহমেদ ইমু বলেন, ‘স্বাধীনতা বিরোধী অপশক্তিদের প্রতিরোধ করতে রাজপথে ছাত্রলীগ সদা প্রস্তুত আছে। বিএনপি’র ক্যাডাররা হটকারী সমাবেশের নামে গতকাল নগরজুড়ে যে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেছে আমি তার তীব্র নিন্দা জানায়।’

জুবায়ের আলম আশিক বলেন, ‘যারা বাংলাদেশকেই এখনো ধারণ করতে পারেনি, যারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে, তাদের কাছে জনসাধারণের জানমালের কোনো গুরুত্ব নেই। বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর এবং জনসাধারণের জানমালের ক্ষতি করার মধ্য দিয়ে বিএনপি আবারো তাদের প্রতিহিংসামূলক বর্বর রাজনীতির নিদর্শন দেখিয়েছে। ক্যান্টনমেন্টে জন্ম হয়ে গণতন্ত্রের বুলি আওড়ানো এই স্বাধীনতাবিরোধী গোষ্ঠিকে শীঘ্রই জনগণ ভোটের মাঠে আবারো লালকার্ড দেখাবে।’

শাহীন আলম বলেন, ‘জ্বালাও-পোড়াও এর রাজনীতি করতে করতে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব বিলীনের পথে। বঙ্গবন্ধু’র ম্যুরাল এবং মুক্তিযুদ্ধের দেয়াল গ্রাফিথিগুলো ভাঙচুরের মাধ্যমে বিএনপির ক্যাডাররা সরাসরি দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করেছে। প্রশাসনের নিকট আবেদন রইলো দোষীরা যাতে ছাড় না পাই।’

উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লায়লা শিকদার লিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবেদ আলিফ, সাংগঠনিক সম্পাদক হাবিবউল্লাহ , কোতোয়ালী থানা ছাত্রলীগের সাংগঠনিক-সম্পাদক মাহামুদুল ইসলাম খান মিনহাজ, সদস্য ওসমান খান, সাদমান ওসমান সাদাফ ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন আজবী, রাফসান চৌধুরী, তাজদিদ ওহি হিনান, মোহাম্মদ কায়েস, জাহেদ হাসান তুষার শ্রাবণসহ প্রমুখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.