সাতকানিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সাতকানিয়া পৌরসভার কলেজ রোড সিটি হকার্স মার্কেটের সামনে এ ক্যাম্পের আয়োজন করে সাতকানিয়া মানবতার ব্লাড ডোনার্স সোসাইটি।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পেইনে তিন শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জুবায়ের।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এ কর্মসূচিতে মিডিয়া পার্টনার ছিল চট্টগ্রাম সংবাদ।