কেঁওচিয়ার মুন্সি মিয়ার লাশ মিলল চরতীতে

কোরবানির ঈদের দিনে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সাতকানিয়ায়

চট্টগ্রামের সাতকানিয়ায় কোরবানির ঈদের দিনে মুন্সি মিয়া নামে নিখোঁজ এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় চরতি ইউনিয়নের দ্বীপ চরতির সাঙ্গু নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মুন্সি মিয়া কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনার কেঁওচিয়ার বাঁচা বলির বাড়ি এলাকার বাসিন্দা।

সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত।

তিনি জানান, কোরবানির ঈদের দিন দুপুর থেকে ওই বৃদ্ধ নিখোঁজ হন।
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। রবিবার বিকেলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

মন্তব্য করুন

Your email address will not be published.