চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২ জুলাই) রাতে উপজেলার শেখেরখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. আরিফ (২৬) শেখেরখীল ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের পুত্র।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘আরিফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহেনাকে নিয়ে অশালীন মন্তব্য করে ভিডিও ধারণ করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার (২ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।