চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে মনোনয়ন টিকল দলীয় প্রার্থীদের

চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়পত্রে সমর্থক ভোটারদের সাক্ষরে গরমিল হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (৬ জুলাই) মনোনয়ন যাচাই বাছাই শেষে মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া দুই স্বতন্ত্র প্রার্থী হলেন— মোহাম্মদ আরমান আলী ও মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া। ফলে আসনটিতে মনোনয়ন টিকল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপি দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়ার।

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান ও নির্বাচনের রিটার্নিং অফিসার বলেন, মনোনয়নপত্রে সমর্থক ভোটারদের সাক্ষরে গরমিল থাকায় দুই প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে তাদের  তাদের আপিলের সুযোগ আছে।

১৩ জুলাই প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে মাঠে গড়াবে ভোট। ৩০ জুলাই এ আসনে ভোটগ্রহণ হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.