টাস্কফোর্সের অভিযান : ২৮ লাখ টাকার হেরোইন জব্দ

সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে টাস্কফোর্স টিমের অভিযানে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৯ জুলাই) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসে বিজিবির দুটি প্রশিক্ষিত কুকুর অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের এ হেরোইন উদ্ধার করে।

চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ঢাকা থেকে বাসটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ার সময় আমরা হেরোইনের চালানের খবর পাই। পরে বিশেষ প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে যাত্রীর ব্যাগ থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, অভিযানে ২৮ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে। আমরা সন্দেহভাজন তিন যাত্রী, গাড়ির ড্রাইভার, সুপার ভাইজার ও হেলপারসহ ছয়জনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শেষে যদি সন্দেহ হয় তাহলে তাদেরকে গ্রেফতার দেখানো হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.