আদালত প্রতিবেদক
” পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতনতা জীবন বাঁচাতে সহায়ক ” এ স্লোগান নিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম সিটি করপোরেশনপর সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নগরের কোটহিলস্থ চীফ জুডিসিয়াল আদালত ভবন সম্মুখে মশক নিধন অভিযানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম সারোয়ার , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার, বেগম জিহান সানজিদা, ফারজানা ইয়াছমিন,মাহমুদুল হক , আওলাদ হোসেন মুহাম্মদ জুনায়েদ, শাহরিয়ার ইকবাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
ফারদিন মুস্তাকিম তাসিন, নুরুল হারুন, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু তাহের, বেঞ্চ সহকারী মোঃ জয়নুল আবেদীন, মোঃ নাজিম উদ্দীন, ক্যাশিয়ার শফিকুল ইসলাম, অফিস সহকারী মোঃ সাজ্জাদুর রহমান, প্রসেস সার্ভার এম এ হাসান, রানা সিংহ, ওয়াছকরুনী মেহেদী, আনোয়ার হোসেন, মোঃ ইয়াছিন, ছোটন বড়ুয়া প্রমূখ।