ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে খাদে নিহত ১, আহত ২

বাঁশখালী  প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে রাস্তা পারাপারের সময় ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে শফিউল আলম জিহাদী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এস.কে.বি কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে পিএবি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিউল আলম জিহাদী কক্সবাজার জেলার পেকুয়া সিরাদিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত নুরুল হুদা পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার৷ চেচুরিয়া এস.কে.বি কমিউনিটি সেন্টারের দক্ষিণে খদুল্লা পাড়া রাস্তার মাথা এলাকায় ছোট্ট মেয়ে রাস্তা পারাপারের সময় পেকুয়া উপজেলা থেকে আগত চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে দ্রুত গতিতে আসা হঠাৎ ব্রেক করার সময় সিএনজি গাড়ি টি উল্টে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত হয়েছে আরো ২ জন। এদের মধ্যে গুরুতর আহত চেচুরিয়া ৬ নং ওয়ার্ডের নাছির আহমদের কন্যা মারুফা আক্তার (৯) কে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত মোঃ ফোরকান (৩৮) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ হিরক কুমার পাল ও ডাঃ সাবরিনা ইসলাম, বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ২ জনের মধ্যে ১ জনকে চট্টগ্রাম চমকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত শফিউল আলমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা পতিত সিএনজি গাড়ি টি জব্দ করা হয়েছে।’
মন্তব্য করুন

Your email address will not be published.