সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল মানসিক ভারসাম্যহীন যুবক

সাতকানিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিশু পাল (২৫) নামে মানসিকভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে সাতকানিয়া উপজেলার ছদাহা শিশুতল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মিশু পাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, মিশুর পরিবারের দাবি— তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনদিন আগে রামুতে বেড়াতে গিয়েছিলেন মিশু। সেখান থেকে রাস্তায় হেঁটে হেঁটে সাতকানিয়ায় চলে আসে। পরে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, আমরা তার মাথায় মারাত্মক জখম পেয়েছি। ধারণা করছি, রাস্তায় হাঁটতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

মন্তব্য করুন

Your email address will not be published.