গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ২২ এপ্রিল, বৃহস্পতিবার সংগঠনটির নেতারা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় ।

এ সময় বক্তারা বলেন, চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন। লকডাউন শুরুর পর তারা কোনো ধরনের সহায়তা পায়নি।

তারা আর বলেন, এ অবস্থায় শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে ২৮ এপ্রিলের পর গণপরিবহন চালু করা হোক। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করা হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেনবাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মুছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর প্রমুখ ।

মন্তব্য করুন

Your email address will not be published.