সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার এওচিয়ার ৫নং ওয়ার্ডের পেঠান মাঝির বাড়ি এলাকার বায়তুল মামুর জামে মসজিদ সংস্কারে আর্থিক অনুদান দিলেন এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু ছালেহ।
২৩শে জুলাই( রবিবার) এওচিয়া ইউনিয়ন পরিষদে অত্র মসজিদ পরিচালনা কমিটিকে আর্থিক অনুদান হিসেবে দেড় লক্ষ টাকা প্রদান করেন চেয়ারম্যান আবুছালেহ।
চেয়ারম্যান আবু ছালেহ বলেন-প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখতে পারাটা খুবই আনন্দের।
আমাকে মসজিদ পরিচালনা কমিটি কিছুদিন আগে মাহফিলে দাওয়াত দিলে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম মসজিদ সংস্কারে কিছু করতে পারি কিনা কারণ আমি বলেছিলাম এই মসজিদের উন্নয়নে নিজেকে অংশীদার করতে পারলে ভাগ্যবান মনে করব।
তারই ধারাবাহিকতায় আজকে ১৫০০০০টাকা অনুদান তোলে দিতে পেরেছি।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ভুট্টু, ইউপি সদস্য আব্দুল ওয়াহেদ শাহআলম, সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন।