সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওঁচিয়ায় ইউনিয়নের আজিজিয়া দাখিল মাদ্রাসায় অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জুলাই শনিবার উপজেলার উত্তর পূর্ব এওচিয়া আজিজিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এওচিয়া ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান আবু ছালেহ।
এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াহিয়া, মোহাম্মদ আবুল হাশেম, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ শাহআলম, নুরুল ইসলাম সহ আরো অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি এওচিয়ার চেয়ারম্যান আবু ছালেহ অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানদের যদি আপনি যোগ্য নাগরিক গড়ে তোলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আগে যোগ্য অবিভাবকের ভূমিকা পালন করতে হবে।