সাতকানিয়া প্রতিনিধি:
“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ জুলাই রবিবার জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ পালিত হয়েছে।
সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে এক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস।

আলোচনা সভায় সাতকানিয়া উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান আনজুমান আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেনসহ উপজেলার চেয়ারম্যানবৃন্দরা উপস্থিত ছিলেন