মেয়রের  ঐকান্তিক প্রচেষ্টায় অনুমোদন পেল পৌর উচ্চ বিদ্যালয়

সাতকানিয়া পৌরসভা-

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয় স্থাপনের অনুমতি দিলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
বুধবার (৩০ আগস্ট)  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তি (চিঠি) প্রকাশ করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুন এ অনুষ্ঠিত এবং বিদ্যালয মঞ্জুরী কমিঠির সভা গত ৯ আগস্টে অনুষ্ঠিত বোর্ড কমিঠির সভার সিদ্ধান্ত মোতাবেক সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয় স্থানের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

 

যাতে শর্তহিসাবে উল্লেখ করা হয়েছে যে, ১ বছরের মধ্যে নিজস্ব জমিতে নিজস্ব কাঠামো স্থাপন ও শিক্ষা উপকরণ সংগ্রহ করতে হবে, এরকম আরো ৫ টি র্শত পেশ করা হয়েছে ।

 

 

সাতকানিয়া পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, এই স্কুল প্রতিষ্ঠা এবং অনুমোদনের মাধ্যমে পৌরবাসী  প্রথম  স্বপ্নপূরণের পথে হাটঁছে।
এটা নি:সন্দেহে পৌরবাসীর জন্য আনন্দের বিষয়,অতি সহসা এই স্কুল নিজস্ব জায়গায় স্থানান্তরিত করা হবে ইনশাআল্লাহ।

 

এদিকে পৌর উচ্চ বিদ্যালয় অনুমোদনে  সাতকানিয়ার সর্বস্তরের জনসাধারণ মেয়র জোবায়েরের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসনীয়  স্ট্যাটাস দিতেও দেখা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.