চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩ বিভাগে শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

 

নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (LER) এ প্রভাষক (শিক্ষা) পদে একটি স্থায়ী, ফাইন্যান্স বিভাগে প্রভাষক পদের বিপরীতে দুটি স্থায়ী, প্রভাষক (সহকারী অধ্যাপক পদের বিপরীতে) পদের বিপরীতে একটি অস্থায়ী, প্রভাষক (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে) একটি অস্থায়ী, আইন বিভাগে প্রভাষক পদের বিপরীতে দুটি স্থায়ী পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হবে।

গত ১২ জুলাই ২০২৩ইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে.এম. নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব পদে আবেনপত্র চাওয়া হয়।

বিজ্ঞপ্তি নম্বর: ০৩/ ২০২৩

তারিখ: ১২/০৭/২০২৩ খ্রিস্টাব্দ

জাতীয় বেতন স্কেলে এবং রীতি মোতাবেক দেয়া অন্যান্য ভাতায় এ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

 

প্রয়োজনীয় নূনতম যোগ্যতা:

প্রভাষক:

(১) ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (IER)-এর প্রভাষক (শিক্ষা) পদে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগের জন্য প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ন্যূনতম যোগ্যতা:

পুরনো পদ্ধতিতে (শ্রেণি ভিত্তিক ফলাফলে) উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা জীবনের যে কোন ৩টি স্তরে ১ম বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যে স্তরে ১ম বিভাগ/শ্রেণি থাকবে না সে স্তরে কমপক্ষে ৫৫% মার্কস থাকতে হবে।

গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এস.এস.সি. / সমমান ও এইচ. এস. সি / সমমান পরীক্ষায় প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে ন্যূনতম জি.পি.এ. ৩.০০ অথবা উক্ত দু’টি পরীক্ষার মোট জি.পি.এ. ন্যূনতম ৭.০০ থাকতে হবে। পুরনো গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রির উভয়টিতে ন্যূনতম সি.জি.পি.এ.জি.পি.এ.৩.৫০ থাকতে হবে। বর্তমানে প্রচলিত অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রির একটিতে ন্যূনতম সি.জি.পি.এ./ জি.পি.এ. ৩.৫০ ও অন্যটিতে ন্যূনতম সি.জি.পি.এ./ জি.পি.এ. ৩.৪০ থাকতে হবে।

(২) ফাইন্যান্স বিভাগে প্রভাষক পদে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগের জন্য প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ন্যূনতম যোগ্যতা :

পুরনো পদ্ধতিতে (শ্রেণি ভিত্তিক ফলাফলে) উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা জীবনের যে কোনো ০৩ (তিন) টি স্তরে প্রথম বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যে স্তরে ১ম বিভাগ/শ্রেণি থাকবে না সে স্তরে কমপক্ষে ৫৫% মার্কস থাকতে হবে।

গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এস. এস. সি. / সমমান ও এইচ. এস. সি / সমমান পরীক্ষার জি.পি.এ.-এর যোগফল ৯.০০ এবং সংশ্লিষ্ট বিষয়ে বি.বি.এ (অনার্স) ও এম.বি.এ. ডিগ্রির প্রত্যেকটিতে ন্যূনতম সি.জি.পি.এ./ জি.পি.এ. ৩.৭৫

(৩) আইন বিভাগে প্রভাষক পদে সম্পূর্ণ নতুনভাবে নিয়োগের জন্য প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য ন্যূনতম যোগ্যতা :

পুরনো পদ্ধতিতে (শ্রেণি ভিত্তিক ফলাফলে) উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা জীবনের যে কোন ০৩ (তিন) টি স্তরে প্রথম বিভাগ/শ্রেণিসহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যে স্তরে ১ম বিভাগ/শ্রেণি থাকবে না সে স্তরে কমপক্ষে ৫৫% মার্কস থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এস.এস.সি / সমমান ও এইচ. এস. সি / সমমান পরীক্ষায় উভয়টিতে ন্যূনতম জি.পি.এ. ৩.০০ থাকতে হবে। এলএল.বি (অর্নাস) ও এলএল.এম. ডিগ্রিতে ন্যূনতম সি.জি.পি.এ./জি.পি.এ একটিতে ৩.৭० ও অন্যটিতে ৩.৬০ থাকতে হবে।

ব্যক্তিগতভাবে যোগাযোগ করে রেজিস্ট্রার অফিস হতে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট https://cu.ac.bd/forms.php হতে Download করে দরখাস্তের নির্ধারিত ফরম ও প্রকাশনার তালিকার প্রোফর্মা সংগ্রহ করা যাবে।

অগ্রণী ব্যাংক লিঃ/জনতা ব্যাংক লি:-এর যে কোনো শাখা হতে রেজিস্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর অনুকূলে অগ্রণী ব্যাংক লি: জনতা ব্যাংক লি:, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শখা, চট্টগ্রাম এর উপর প্রদেয় দরখাস্ত ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট (উক্ত দু’টি ব্যাংকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে হলে পে-অর্ডার), প্রার্থীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ৩ (তিন) কপি সত্যায়িত ফটো দরখাস্তের মূল সেটের সাথে এবং মার্ক্সসীট/ট্রান্সক্রিপ্টসহ সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্র / নাগরিকত্বের সার্টিফিকেটের সত্যায়িত কপি দরখাস্তের পত্রের প্রত্যেক সেটের সাথে সংযোজন করতে হবে।

প্রভাষক পদের জন্য ৬ (ছয়) সেট দরখাস্ত আগামী ১৪-০৮-২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (সকাল ৮ টা ৩০ মিনিট হতে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত) রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। দাখিলকৃত ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এবং দরখাস্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র ফেরৎযোগ্য নয়। ফি ব্যতিরেকে কিংবা উপরে বর্ণিত ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংকে দেয় ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ প্রাপ্ত দরখাস্ত, বিজ্ঞপ্তির শর্ত পূরণ না করলে সে দরখাস্ত, বিজ্ঞাপিত যোগ্যতা অনুযায়ী প্রয়োজনীয় ডিগ্রির পরীক্ষায় appeared প্রার্থীর পেশকৃত দরখাস্ত, নির্ধারিত শেষ তারিখের পরে প্রাপ্ত দরখাস্ত ও ডাকযোগে/কুরিয়ার সার্ভিস ইত্যাদির মাধ্যমে প্রেরিত কোনো দরখান্ত নির্ধারিত শেষ তারিখের মধ্যে পাওয়া না গেলে সে দরখাস্ত সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 

 

উক্ত পদসমূহে নিয়োগ পেলে সংশ্লিষ্ট শিক্ষককে এ বিশ্ববিদ্যালয়ে প্রথম যোগদানের পর পরবর্তী ২ (দুই) বছর চাকরি করতে হবে এবং যোগদানের সময় এ মর্মে একটি অংগীকার প্রদান করতে হবে। উক্ত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকের অন্য কোনো চাকরির আবেদন অন্য কোন প্রতিষ্ঠানে ফরোয়ার্ড করা হবে না।

চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তবে অতিরিক্ত পরিপূর্ণ এক সেট দরখাস্ত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রক্রিয়া / প্রেরণ করে নির্ধারিত সংখ্যক দরখাস্তের সেট (ব্যাংক ড্রাফট ও সংশ্লিষ্ট সকল কাগজপত্রসহ) অগ্রিম কপি হিসেবে নির্ধারিত শেষ তারিখে মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছালে তা বিবেচনা করা হবে। নির্বাচিত প্রার্থীগণের মাসিক মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের এল.পি.সি. গ্রহণ করা হবে না।

(কে.এম. নূর আহমদ)
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
যোগযোগ-৭২৬৩১১-১৪, এর-৪২০১

উল্লেখ্য- উক্ত বিজ্ঞপ্তির অধীনে আবেদনের শেষ সময় ৩১/০৮/২০২৩ ইং বেলা ৩.৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত ১০/০৮/২০২৩ ইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে.এম. নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.