সাতকানিয়ার কাঞ্চনায় ছেলের বিরুদ্ধে পিতার জিডি দায়ের

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন মধ্য কাঞ্চনা ৬ নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে।সাতকানিয়া থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযোগকারী মোহাম্মদ আলী তার প্রথম সংসারের সন্তান মোহাম্মদ আইয়ুব (৩৫) কে বিদেশ যাওয়ার সময় তার স্ত্রীর (মো: আলীর স্ত্রীর) স্বর্ণালংকার বন্ধক রেখে ৩ লক্ষ টাকা ধার হিসেবে দেন।
এই টাকা বিদেশে গেলে পরিশোধ করা মর্মে তাকে দেওয়া হলেও মো: আইয়ুব বিদেশ থেকে আসার পর থেকে টাকা পরিশোধ না করে ওল্টো জন্মদাতা পিতাকে হুমকি দেন। টাকা দিতে অস্বীকার করেন।তার পিতা টাকা পরিশোধ করতে বললে সে ২য় মাকে মারধর ও হুমকি প্রদান করে।এবং ছোট ভাইকেও হুমকি দেয়।
অভিযোগ কারী মোহাম্মদ আলী বলেন আয়ুব আমার ছেলে আমি তার থেকে পাওনা টাকা খুঁজলে আমার ছেলো আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়ায় আমি সাতকানিয়া থানায় একটি জিডি দায়ের করেছি। সাতকানিয়া থানার সূত্রে জানাগেছে জিডি রেকর্ড হয়েছে সত্য এবার তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
মন্তব্য করুন

Your email address will not be published.