নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আনোয়ারায় ১ হাজার পরিবারের ঘরে-ঘরে পবিত্র রমজানের ইফতার সামগ্রী পৌঁছে দিলেন আলতাফ মিয়া সওদাগর ফাউন্ডেশন।
রবিবার (২৫ এপ্রিল) দুপুরে পরৈকোড়া গ্রামে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিলুয়ারা কামালের ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এসব ইফতার সামগ্রী মানুষের ঘরে-ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিলুয়ারা কামাল জানান,
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি’র পক্ষে প্রতি বছরের ন্যায় পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন, তাতুয়া, ওষখাইন, বারখাইন ইউনিয়ন ও বরুমচড়া ইউনিয়নে এস ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমার যাবতীয় মানবিক ও সামাজিক কার্যক্রমের অনুপ্রেরণা মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়। আর এই সমস্ত মহতী কার্যক্রম সাংগঠনিক ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের জন্য আমি আমার মরহুম পিতার নামে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। তিনি আরো জানান, আমার পরবর্তী প্রজন্ম যেন এই মহতী সেবা মূলক কার্যক্রম অব্যহত রাখে। সবচেয়ে বড় বিষয় আমার জন্ম এই আনোয়ারায়। এখানকার মাটিতে যেমন আমার বেড়ে উঠা, তেমনি এখানকার মানুষ গুলোর সাথে মিশে আছে আমার শৈশব কৈশোর। জন্মভূমি আনোয়ারার মাটি আর মানুষের জন্যে কিছু করতে পারলে মানসিক তৃপ্তি মেটে।
এসময়ে সমাজসেবক ওয়ায়েজ আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সেলিম, মনোয়ারা বেগম, নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজল আহমেদের পুত্র মো.মুজিবুর ইসলাম, আরব আলী, রেজাউল করিম, জাকির হোসেন ও ছাত্রলীগ নেতা মিজান উদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে তিনি বরুমচড়ায় শতাধিক পরিবার ও উপজেলার ৯জন মহিলা ইউপি সদস্যাদের ইফতার সামগ্রী উপহার দেন। রবিবার (২৫ এপ্রিল) পরৈকোড়া ইউনিয়নের প্রায় ১ হাজার পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে ইফতার সামগ্রী বিতরণ করেন।
চট্টগ্রাম সংবাদ/জাই