সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের এক তরুনীকে ধর্ষন করেই মাত্র ৫ঘন্টার ব্যবধানে ধর্ষক আটক।
আজ ২৫শে এপ্রিল(রবিবার)সকাল ১১টায় ধর্ষককে আটক করেন সাতকানিয়া থানা পুলিশ।
আটককৃত ধর্ষক উপজেলার ঢেমশার ৭নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ার অভয় বড়ুয়ার ছেলে কৌশিক বড়ুয়া (২১)
ধর্ষিত তরুনীর পারিবারিক সুত্রে জানাযায়, ঢেমশা এলাকার ধর্ষিত তরুনীর পিতা খুব বেশী অসুস্থ হলে, তরুনীর মা সহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার কাজে যায়,তখন ওই তরুনী নিজ বাড়িতে একাই অবস্থান করছিলো সেই খবরটি স্থানীয় বখাটে ধর্ষক কৌশিক বড়ুয়া জানে,সেই সুযোগ কাজে লাগিয়ে গতকাল(২৪ শে এপ্রিল)শনিবার রাত ১১টার দিকে তরুনীর বাড়িতে ঢুকে প্রানে মেরে ফেলার ভয় লাগিয়ে সারারাত ধর্ষন করে সকালে বেরিয়ে গেলেই সকাল ১১টার নাগাদ সাতকানিয়া থানা পুলিশ তাকে(ধর্ষক)কে সুকৌশলে গ্রেফতার করেন।
এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন
দৈনিক চট্টগ্রাম সংবাদকে বলেন,গ্রেফতারকৃত ধর্ষক কৌশিকের বিরুদ্ধে ধর্ষন মামলা রুজু করা হয়েছে যথাযথ পুলিশ স্কোয়াডে কালকে তাকে আদালতে প্রেরণ করা হবে।