চকবাজারের ৬ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার এক্সেস রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. নুর উদ্দিন সেলিম (২২), মো. আবুল হোসেন অনিক (২৪), মো. নাসির উদ্দিন (৩৬), মো. তৈয়ব রায়হান প্রকাশ তপু (৩০) ও মো. নজরুল ইসলাম (৩২)।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর জানান, বুধবার রাতে নগরীর চকবাজার এক্সেস রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের থেকে উদ্ধার অধিকাংশ মোটরসাইকেলের ইঞ্জিন নম্বর ও চ্যাচিস নম্বর ঘষামাজা করা হয়েছে । মোটরসাইকেলে নতুন রং লাগানো হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন দিন ধরে তারা নগরের বিভিন্ন স্থানসহ দেশের বিভিন্ন স্থানে চোরদের নিকট থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিভিন্ন লোকজনের নিকট বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.