পরিবর্তন হলো চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মানবণ্টন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সি’ইউনিটের ভর্তি পরীক্ষা নতুন মানবণ্টন অনুযায়ী নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তটি পরবর্তী কোর-কমিটির মিটিংয়ে চূড়ান্ত হবে বলে আশা ইউনিটটির ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামীর।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী নতুন মানবণ্টনের বিষয়ে বিস্তারিত জানান।

অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বলেন, এ মানবণ্টনে আমরা তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছি।

সেগুলো হলো – ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এনালিটিক্যাল স্কিল এবং প্রবলেম সলভিং স্কিল। আমরা চাই মেধাবী শিক্ষার্থীদের এ টেস্টগুলোর মধ্য দিয়ে পরিচালনা করতে। এ তিনটি স্কিলে আমরা যদি শিক্ষার্থীদের যাচাই করতে পারি, তাহলে আমরা মনে করি তারা বিজনেজ গ্র্যাজুয়েট হয়ে দেশ ও দেশের বাইরে স্টেকহোল্ডার হিসেবে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারবে।

অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বলেন, প্রশ্ন উঠতে পারে, আমরা বিগত দিনে শিক্ষার্থীদের যেভাবে পরীক্ষা নিয়েছি, সেগুলো পারদর্শিতার জন্য যথেষ্ট ছিল না? হ্যাঁ, ছিলো। তবে সময়ের বিবেচনায় এটা প্রয়োজন। শিক্ষার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে বিবর্তনের ফলে আমাদের সাবেক শিক্ষার্থীরা আগের তুলনায় বিগত ১০ বছর জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারছে না।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.