দারিদ্রতা বিমোচনে ধনীদের আরো বেশি ভূমিকা রাখতে হবে

মহামায়া নাট্যদলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা

মহামায়া নাট্যদলের উদ্যোগে সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠী ও মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা আজ ২৪ ডিসেম্বর (রবিবার) সংগঠনের সভাপতি ডা. অঞ্জন কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব কুমার শীলের সঞ্চালনায় নগরীর আগ্রাবাদ ছোটপুলস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম-চট্টগ্রাম’র সভাপতি সমাজসেবক শিবু প্রসাদ দত্ত। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা নাট্য নির্দেশক ও পরিচালক ডা. তাপস শেখর, বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, ব্যবসায়ী নেতা আবদুর রহমান। আরো বক্তব্য রাখেন নেপাল কুমার শীল, মিন্টু শীল, ঝন্টু শীল, মো. আজমল হোসেন, তনয়রাজ মজুমদার, বাঁধন দে, নিশান শীল, অনিন্দিতা শেখর চৈতী প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সভায় বক্তারা বলেন, দেশের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠায় ও দারিদ্রতা বিমোচনে ধনীদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। সমাজের উচ্চবিত্ত প্রতিটি মানুষ যদি দরিদ্র জনগোষ্ঠির সেবায় নিজেকে নিয়োজিত করে তাহলে সমাজে অনেকাংশে দারিদ্রতা কমে আসবে।

নেতৃবৃন্দ দারিদ্রদের মাঝে খাদ্যের ব্যবস্থা, বস্ত্রহীনদের মাঝে বস্ত্রের ব্যবস্থা, রুগ্নার্থদের মাঝে চিকিৎসার ব্যবস্থা করাসহ সার্বিক সেবামূলক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত করতে সমাজের উচ্চবিত্তদের প্রতি আহবান জানান।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.