নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় ৭ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গেফতার করেছে পুলিশ। গেফতার হওয়া যুবকের নাম রবিউল হোসাইন (২৫)।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার রত্নাপালং গয়ালমারা ব্রিজ এলাকা থেকে তাকে গেফতার করা হয়।
গেফতার হওয়া যুবক রবিউল হোসাইন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. তৈয়বের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, বুধবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে গয়ালমারা এলাকা থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গেফতার করা হয়। গেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।