কোন সরকার কোন কালে ঈদ উৎসবের আগে হতদরিদ্রদের মাঝে চাল দেয়নি- চেয়ারম্যান সেলিম

 

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়।

৬ই এপ্রিল (শনিবার)সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নে এম এ মোতালেব কলেজের মাঠে হতদরিদ্রদের মাঝে এই চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো:সেলিমের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাদের উপস্থিতিতে স্থানীয় মান্যগন্য ব্যক্তিদের নিয়ে এই চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো:সেলিম বলেন,আপনারা সবাই জানেন এদেশের কোন সরকার ঈদ উৎসবের আগে হতদরিদ্রদের খোঁজ নিয়ে তাদের মুখে হাসি ফুটানোর জন্য কখনো চাল কিংবা কোন খাদ্য শষ্য বিতরণ করেনি,তাই এদেশের ধনী গরীব আর অসহায় দু:স্থদের খোঁজ নেন জননেত্রী শেখ হাসিনা।

আপনারা সকলে আমাদের নেত্রী আর আমাদের এমপি মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আমাদের সাতকানিয়া লোহাগাড়ার কৃতিসন্তান দাদা বিপ্লব বড়ুয়ার জন্য দোয়া করবেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এস এন নুর রুবেল, সাধারন সম্পাদক সৈয়দ আফনান, সিনিয়র সহ সভাপতি একরাম, মো:মনির, মোঃ মুজিব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এইচ পারভেজ উদদীনসহ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.