মাদকবিরোধী সভা করায় মাদককারবারীদের হাতে আহত আয়োজক

সাতকানিয়ার মাদার্শা বাবুনগরে-

 

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়ায় একটি সমাজের সর্বস্তরের জনগণ মিলে ঈদ পরবর্তী মাদকবিরোধী সভার আয়োজন করায়,মাদককারবারীদের হাতুড়িতে আহত হলেন সমাজপতি ও মাদকবিরোধী সভার আয়োজক।

 

১৩ই এপ্রিল (শনিবার) মাগরীবের সময় সাতকানিয়া উপজেলার মাদার্শার বাবুনগর এলাকায় এই ঘটনা ঘটে।

মাদককারবারীদের হাতুড়ি ও ধারালো কিরিচে আহত ব্যক্তি উপজেলার মাদার্শার বাবুনগর এলাকার শায়খুল হাদীস মাওলানা মো:আমিনের-ছেলে মো: মহিউদ্দিন সাদেক।
তিনি পেশায় একজন নিকাহ রেজিস্ট্রার।

অভিযুক্তরা হলেন একই এলাকার মো:পেঠানের ছেলে নাজিম উদদীন প্রকাশ ইয়াবা বাদশা ও তিতা বাদশা ও তার বড় ভাই মো:আব্দুল মালেক।

 

সাতকানিয়া থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়,ঈদের পরের দিন প্রতিবছর সমাজের বিভিন্ন অনিয়ম ও অপকর্মের বিষয়ের বাৎসরিক বৈঠকে মিলিত হন বাবুনগর এলাকার সবাই।

তারই ধারাবাহিকতায় এই বছর ঈদ পরবর্তী বৈঠকে প্রধান এজেন্ডা হয়ে ওঠে আসে নাজিম উদদীন প্রকাশ ইয়াবা নাজিমের অবৈধ কারবার ও মাদকসেবি এবং মাদকবিক্রেতাদের সখ্যতার বিষয়টা।

গভীর রাত পর্যন্ত ইয়াবা বাদশা প্রকাশ তিতা বাদশার ঘরে অপরিচিত যুবকদের আনাগোনা ও বখাটে গ্যাং কর্তৃক এলাকার পাকা ভবন নির্মাণে বাঁধা প্রদান করে চাঁদাবাজি করার বিষয়টা।

অভিযোগে এবং স্থানীয়দের ভিডিও বক্তব্যে আরো ওঠে আসে বাবুনগর এলাকায় কেউ নতুন ভবন নির্মাণ করতে চাইলে ইয়াবা বাদশা থেকে বেশী দামে বালু ক্রয় না করলে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ হয়ে যায়।

একের পর এক এসব কর্মকাণ্ড অব্যহত থাকলে এলাকাবাসী ক্ষোভে এই বারে ঈদ পরবর্তী বৈঠকে ইয়াবা বাদশাসহ তার পরিবারকে ডেকে বিষয়টি পরিস্কার করলে তার পরিবার সামাজিক বৈঠকে মৌখিক মুচলেকা দিয়ে বাদশাহকে বিদেশ পাঠিয়ে দিবে বলে সামাজিক বৈঠকে আপোষ করে চলে আসেন।।

এদিকক প্রকাশ্যে সমাজের সামনে বাদশার ইয়াবা বিক্রি ও সেবনের বিষয়টা তোলে ধরায় সমাজপতিদের উপর চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন বাবুনগর এলাকার চিহ্নিত ইয়াবাকারবারী ও বখাটে গ্যাং গ্রুপের লিডার নাজিম উদদীন প্রকাশ ইয়াবা বাদশা প্রকাশ তিতা বাদশা।

সেই থেকে তিতা বাদশা সুযোগ খুৃ্জতে থাকে কখন মাদকবিরোধী বৈঠকের আয়োজকদের একটা উচিৎ শাস্তি কিভাবে দেয়া যায়।

তাই মাদকবিরোধী বৈঠকের পরের দিন বাবুনগর একটি মসজিদের সামনে মাগরিবের পর পর একসময়ের মাদার্শা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান পদপ্রার্থী ও নিকাহ রেজিস্ট্রার মহিউদ্দিন সাদেকের মোটর সাইকেলের গতিরোধ করে হাতুড়ি ও ধারালো কিরিচ দিয়ে মাথায়, পিঠে বাম পায়ের হাটুর গোঁড়ালিতে হাতুড়ি দিয়ে তেতঁলে দেয় এবং হত্যার উদ্দেশ্যে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ইয়াবা বাদশাও তার ভাই মালেক পালিয়ে যায় বলে, আহত মহিউদ্দিন সাদেক মৌখিক বক্তব্যে এবং থানায় দায়ের করা এজাহারে নিশ্চিত করেন।

এদিকে স্থানীয় বাসিন্দা মো:জাফরসহ অন্তত বিশজনেরও বলে স্থানীয়রা প্রতিবেদককে বলেন,বেশ কয়েক বছর ধরেই মূলত নাজিম উদদীন প্রকাশ ইয়াবা বাদশার অনৈতিক কর্মকাণ্ড এলাকায় বেড়ে যায়,কেউ ঘর নির্মাণ করলে কিংবা পাকা ঘরের মালামাল সামগ্রী আনলে তাকে চাদা দিতে হয় রাত বিরেতে তার ঘরে অচেনা যুবকদলের আনাগোনা এবং সবসময় মাদকাসক্ত থাকেন সেটা শতভাগ সত্য।

মূলত শুক্রবার সমাজের সবাই মিলিত হয়ে মাদকবিরোধী সভা করায় এবং সেখানে ইয়াবা বাদশা প্রকাশ তিতা বাদশাহ এর কথা ও তাী ভাই মালেকের কথা উঠে আসায় তারা দুই ভাই মিলে এই ঘটনা ঘটায়।

পরে আমরা মহিউদ্দিন সাদেককে আহত অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে সাতকানিয়া থানা পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পরিদর্শনে যান।

এদিকে সাতকানিয়া থানার এসআই আব্দুর রব বলেন, হ্যাঁ ঘটনাস্থলে গিয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দোষীদের শাস্তির আওতায় আনা হবে।

 

অপরদিকে আরেক অভিযুক্ত সহোদর ইয়াবা বাদশা প্রকাশ তিতা বাদশার ভাই মো:মালেক মুঠোফোনে ঘটনার স্বীকার করে বলেন,ঘটনাটা আমার ভাই তিতা বাদশাহ করছে এটা দিনের মত সত্য আমরাও বলছি সেটা তবে আমার ভাইজান মহিউদ্দিন সাদেক আমিসহ জড়িত বলে যেটা থানায় কিংবা মিডিয়াতে বক্তব্য দিচ্ছেন তা অনভিপ্রেত ও মিথ্যা।
এই বাদশাহ আমার ভাই অনেক আগে নষ্ট হয়ে গেছে।
এমনকি সে আমাকে এবং  আমার মা বাবাকেও বেশ কয়েকবার মারধর করেছে।

 

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.