সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম কক্সবাজার-মহাসড়ক যেন প্রতিনিয়ত রোড এক্সিডেন এর মহিমায়া হয়ে উঠেছে। বেপরোয়া ড্রাইভিং এর কারণে প্রাণ হারাচ্ছে পথচারীরা মঙ্গলবার রাত আনুমানিক ১১ টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া অংশে রোডভিউ রেস্টুরেন্ট এর সামনে ঘটে গেল এমন একটি সড়ক দূর্ঘটনা।
চকোরিয়া কক্সবাজার হতে চট্টগ্রাম দোহাজারীর দিকে ছুটে আসা একটি মাছ ভর্তি বরিশাল-ন ১১-০৫-৬০ নাম্বারের একটি মিনি ট্রাক বেপরোয়া গতিতে ওভারটেকিং করতে গিয়ে ধাক্কা দে ভারসাম্যহীন পথচারী এক নারীকে।
ট্রাকের ধাক্কা লেগে সাথে সাথে ঐ নারী ঘটনা স্থালে মৃত্যু বরণ করে।
পরবর্তীতে ট্রাকটি রাস্তার অপজিট পাশে উলটে যায়। সাথে সাথে গাড়িতে থাকা চালক ও তার হেলপার পালিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে ছুটে আসে গাড়িতে থাকা মাছের সওদাগর ও দোহাজারী হাইওয়ে পুলিশ। এসময় হাইওয়েতে কর্মরত অফিসার এস আই কাওসার লাশ উদ্ধার করে গাড়িটি জব্দ করে।
এদিকে দোহাজারী হাইওয়েতে কর্মরত অফিসার ইনচার্জ মোঃ এরফান জানান অজ্ঞাত ঐ নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়েছে বলে জানান । তবে ঐ নারীর পরিচয় এখনো সনাক্ত করা হয়নি এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।