সাতকানিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

 

সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
চট্টগ্রামের সাতকাানিয়ায় পুকুরে ডুবে নুর হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২ টার সময় উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারদোনা খিতামুল্লাহ পাড়ার ইদ্রিস ফকিরের পুকুর এলাকায় এ ঘটনা ঘটে ।

নুর হোসেন ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুস সফুর বলেন, পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া কিশোর আমার মামাত ভাইয়ের ছেলে। সে মানসিক ভারসাম্যহীন। বুধবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী ইদ্রিছ ফকিরের নিজস্ব পুকুরে পড়ে গেলে সে আর উঠতে পারেনি।

মন্তব্য করুন

Your email address will not be published.