মিয়ানমার নৌবাহিনীর গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ

 

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে নাফ নদী থেকে মাছ শিকার করে ফেরার পথে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে দুই জেলে গুলিবিদ্ধ।

 

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের একজনকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হলেও আরেকজনকে গুরুতর অবস্থায় কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি।

 

এরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার মোহাম্মদ ইসমাইল।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র জানান,আজ ১২ দিকে হাসপাতালে দুইজন চিকিৎসার জন্য আসে। প্রথমে আমরা জানতে পারি তারা জেলে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে ইসমাইল সামান্য আহত। তাকে টেকনাফে চিকিৎসা প্রদান করা হচ্ছে। অন্যজন ফারুকের তিনটি গুলি লেগেছে।ডান পায়ে ও বাম উরু এবং বাম হাতের আঙ্গুলে।

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্টমার্টিনে কাছাকাছি মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে ফিরছিলাম। এসময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদেরকে অতিক্রম করছিল। মিয়ানমার নৌবাহিনীর জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমার দুইজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন।আমরা নাফনদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে, বাংলাদেশী পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি গুলি করতে থাকে।

 

আহত জেলে মোহাম্মদ ইসমাইল জানান, গত ৪ দিন আগে এফবি মায়ের দোয়া ট্রলার নিয়ে ৯ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। আজ রবিবার ফেরার পথে সাগরে মিয়ানমারের অংশ অবস্থান নেওয়া মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ তাদের সংকেত দিয়ে তাদের দিকে যেতে বলেন। ওটা মিয়ানমারের জলসীমা হওয়ায় তারা শাহপরীরদ্বীপের দিকে চলে আসতে থাকে। এ সময় পর পর গুলিবর্ষণ করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। অন্যরা অক্ষত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.