সাতকানিয়ায়-টপসয়েল নিয়ে ফেলা গর্তগুলি ভরাট করতে সংশ্লিষ্টদের নির্দেশ
এবার হবে মাটি খেকোদের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার যেসব কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটা হয়েছে, তা বাইরে থেকে পলিমাটি এনে ৩০ দিনের মধ্যে ভরাট এবং কৃষি উপযোগী করতে বলেছেন হাইকোর্ট।
চট্টগ্রামের ডিসি-এসপিকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
একই সাথে দায়ীদের খুঁজে বের করতে বিচারিক তদন্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে এক মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এই নির্দেশনার পর বিশ্লেষকরা জানিয়েছেন, কেরানীহাট তেমুহনী, নয়াখাল,কালিয়াইশের রসূলাবাদ ও এওচিয়ার ছনখোলা, চূড়ামনির অনেক ইটভাটার মালিকও ফেঁসে যাবেন।