জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জাফরুল হাসানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মরহুম মোঃ জাফরুল হাসান-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠক এম এ নাজিম উদ্দিন, কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ ম জামাল উদ্দিন, তাহের আহমদ, মোঃ হাফিজুর রহমান, গাজী আইউব আলী, আমিরুল হক, হারেস মিয়া এবং মোজাফফর আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় মরহুম জাফরুল হাসানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, “তিনি ছিলেন একজন আপোষহীন শ্রমিক নেতা, যিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। তার নেতৃত্বগুণ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।